সর্বশেষ

সারাদেশ

ঈদের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আবারও শুরু আমদানি-রপ্তানি

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। তিনি জানান, গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ঈদের ছুটির কারণে এ বন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষ হওয়ায় শনিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

অন্যদিকে, ছুটির সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন চেকপোস্টের ইনচার্জ জামিরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপারে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

সংশ্লিষ্টরা আশা করছেন, কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক গতি ফিরে পাবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন