সর্বশেষ

গণমাধ্যম

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক এইচ এম এরশাদের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মোহাম্মদ এরশাদ (এইচ এম এরশাদ) আর নেই। শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পূর্বপাড়া এলাকার বাসিন্দা মরহুম বদিউল আলমের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।

প্রয়াতের ভ্রাতুষ্পুত্র ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন জানান, গত কয়েকদিন ধরে ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন এরশাদ। শনিবার ভোরে বাসায় অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।

শনিবার বিকেলে আছরের নামাজের পর কক্সবাজার শহরের হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী আলিরজাহাল এসএম পাড়া জামে মসজিদের কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

এইচ এম এরশাদ দৈনিক জনকণ্ঠের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অবিভক্ত উখিয়া-টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কক্সবাজার জেলা প্রেসক্লাব এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

প্রয়াতের মেয়ে হাইকোর্টের আইনজীবী, এক ছেলে কক্সবাজার জেলা জজ কোর্টের আইনজীবী এবং অপর ছেলে ব্যবসায়ী।

জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন