সর্বশেষ

সারাদেশ

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৩:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
উপকূলীয় জনপদ মোংলায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট-এর উদ্যোগে এবং মোংলার স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের কুমারখালিস্থ বাসভবনে অবস্থিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. তন্ময় সাহার নেতৃত্বে ১০ সদস্যের অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা পরামর্শও বিনামূল্যে প্রদান করা হয়। দীর্ঘদিন চোখের সমস্যায় ভোগা রোগীরা প্রাথমিক চিকিৎসা পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

পরীক্ষা শেষে ৪৩ জন ছানি রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাটের দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করে পুনরায় মোংলায় ফিরিয়ে আনা হবে বলে organisers জানিয়েছেন।

শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জসিম বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন