সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে দুর্ধর্ষ ডাকাতি: গ্যারেজ মালিকের পিতা ও কন্যাকে কুপিয়ে আহত

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে একটি ইজিবাইকের গ্যারেজে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় গ্যারেজ মালিকের পিতা কফিল উদ্দিন ভুঁইয়া (৫৫) ও তার ছোট ভাই আসিফ ভুঁইয়া (২২) আহত হয়েছেন।

ডাকাতরা রাতের অন্ধকারে ১৫টি ইজিবাইক থেকে ৬০টি ব্যাটারি লুট করে পালিয়ে যায়। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার চিনিশপুরে।

গ্যারেজের মালিক এনামুল হক আকাশ জানান, রাত ২:৪০ মিনিটের দিকে গ্যারেজে রাখা মোটরসাইকেলের জিপিএস প্রযুক্তি মোবাইলে কল আসায় সন্দেহ হয়। পরে তার পিতা ও ভাই গ্যারেজে গিয়ে দেখেন, পাহাড়াদার বাবু (২১) ও ইজিবাইক চালক জুয়েল (৩২)-কে বেঁধে রেখে ডাকাতদল ব্যাটারি লুট করছে। বাধা দিতে গেলে ডাকাতরা কফিল উদ্দিন ও আসিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাতরা দ্রুত পালাতে গিয়ে একটি মোবাইল ফোন, ছুরি, জুতা এবং রশি ফেলে যায়, যা পুলিশকে আলামত হিসেবে পাওয়া গেছে।

নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ফেলে যাওয়া আলামতের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন