সর্বশেষ

শিক্ষা

পিবিপ্রবি কেন্দ্রে জিএসটি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিট (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পিবিপ্রবি কেন্দ্রে প্রায় ৮১ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যে ছিল হেল্প ডেস্ক স্থাপন, জরুরি চিকিৎসা সেবা, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা এবং বিশুদ্ধ খাবার পানির সরবরাহ।

জানা গেছে, দেশের মোট ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া গুচ্ছের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হয়। সারাদেশে মোট ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম একাডেমিক ভবনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, পিবিপ্রবি কেন্দ্রে আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক অনুষদ) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন