কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৪:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার বুড়িচং উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মোট পাঁচজনের প্রাণহানি ঘটে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের আজানের প্রায় ১৫ মিনিট আগে কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী একই পরিবারের আব্দুল মমিন (৫০), ঝর্না বেগম(৪০), সাইফ(৭), লাবিবা(১৮)। নিহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার চাতারপাইয়া গ্রামে। এছাড়াও প্রাইভেটকার চালক বরিশালের জামাল হোসেন (৫২)। এছাড়াও আহত হয়েছেন আবরার (১২)।
কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, সন্ধ্যার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ১ শিশু ১ নারী নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনসহ মোট ৫ জন নিহত হন।
এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এদিকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
১৪০ বার পড়া হয়েছে