সর্বশেষ

সারাদেশ

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসী যুবকের মৃত্যু, নোয়াখালীতে শোক

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবে স্ট্রোক করে মো. জামশেদ (২৯) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে নোয়াখালীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের আবা শহরের কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জামশেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওয়াজ উদ্দিন বেপারী বাড়ির আবু নাছেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, জামশেদ প্রায় ১৪ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে নাজরান এলাকায় নিজ ভাড়া বাসায় হঠাৎ স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কিং খালেদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামছুল আলম রিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামশেদের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন