সর্বশেষ

সারাদেশ

খুলনায় ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উৎসব উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন খতম ও দোয়ার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

এরপর ক্রীড়া প্রতিযোগিতা, ‘যেমন খুশি তেমন সাজো’, পিঠা উৎসব, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নাজিরঘাট মেইন রোডের ফ্রেন্ডস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও, বিশিষ্ট সমাজকর্মী ও উদ্যোক্তা শেখ মো. মাহবুবুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, গবেষক ও উন্নয়নকর্মী শেখ মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোক্তা মামুন আল হাসান এবং ডাক্তার মো. এ. মান্নান শেখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলাউদ্দিন আল মাসুদ লিটন, খুলনা সিটি গার্লস স্কুলের প্রধান শিক্ষক শাহ জিয়াউর রহমান স্বাধীন, খায়রুল ইসলাম হিরু, শেখ রুহান আলী।

সাংবাদিক কবিরুল ইসলাম বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মিসেস সোনিয়া আফরিন, সহকারী শিক্ষক শ্রাবণ সাহেল আঁখি, সুলতান মাহমুদ জনি, শেখ মোহাম্মদ খুরশিদ আলম, শেখ মো. মনিরুল আলম, সাজ্জাদ হোসেনসহ অনেকে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন