সর্বশেষ

সারাদেশ

কালোবাজারে তেল বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে কালোবাজারে তেল বিক্রি এবং মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন সংলগ্ন হাজেরা ফিলিং স্টেশনকে ৬ হাজার টাকা এবং এর আগের দিন বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের আল-আমিন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাজেরা ফিলিং স্টেশন কালোবাজারে ডিজেল বিক্রি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে, টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে—এমন অভিযোগে আল-আমিন স্টোরে অভিযান চালানো হয়। এ সময় তেল মজুদ রাখার প্রমাণ পাওয়ায় স্টোরের মালিক আহাদ শেখকে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

তদন্তে জানা যায়, হাজেরা ফিলিং স্টেশন ডিপো থেকে গত ২৪ মার্চ ৬ হাজার লিটারসহ পূর্বের মজুদ মিলিয়ে মোট ১০ হাজার ৫০০ লিটার ডিজেলের মধ্যে ৮ হাজার ২৪৪ লিটার কালোবাজারে বিক্রি করা হয়। এর মধ্যে মাত্র ৫টি বিক্রয় রশিদ দেখাতে সক্ষম হলেও বাকি বিক্রির কোনো রশিদ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানান, যারা তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন