সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মহসিন মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আবু বক্কর মাদবর, বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতার চেতনা ধারণ, দেশপ্রেম জাগ্রত রাখা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানজুড়ে দেশাত্মবোধক আবৃত্তি ও আলোচনা পরিবেশিত হয়। শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন