সর্বশেষ

সারাদেশ

ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বোরো ধানের ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মল্লিক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার বানারঝোড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন মল্লিক একই গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধান ক্ষেতে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত সুমন বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের জমিতে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

পরে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন