কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, একই পরিবারের ৩ জন
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৪:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার বুড়িচং উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমেন জানান, ঢাকাগামী ‘স্টার লাইন পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ একই পরিবারের আরও তিনজনের মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের আজানের প্রায় ১৫ মিনিট আগে কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি শনাক্ত করার কাজ চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
১০৫ বার পড়া হয়েছে