পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৮:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় মহান স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনের কলাপাড়া প্রেসক্লাবে সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক, ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপু এবং মহিপুর থানা বিএনপির সভাপতি মো. জলিল হাওলাদার।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সুবিধা ভোগী হিসেবে উপস্থিত ছিলেন আক্কাস আলী, কোরবান, আবদুল হামিদ এবং আবদুল্লাহ শরীফ।
উক্ত উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধীদের চলাচলে সহায়তা প্রদান করা হয়েছে এবং তাদের জীবনের মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এ কার্যক্রমকে দেখা হচ্ছে।
১৯৫ বার পড়া হয়েছে