সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের হুঁশিয়ারি

স্থল অভিযান হলে বাবেল মান্দেবসহ নতুন ফ্রন্ট খুলতে পারে তেহরান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের ভূখণ্ড বা দ্বীপগুলোতে সামরিক অভিযান চালায় কিংবা নৌপথে চাপ প্রয়োগের চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে তেহরান। ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে, এমন পরিস্থিতিতে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি নতুন ফ্রন্ট সক্রিয় করতে পারে, যার মধ্যে রয়েছে বাবেল মান্দেব প্রণালি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, সংশ্লিষ্ট সূত্রটি বলেছে—যদি শত্রুপক্ষ স্থল বা নৌপথে কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে ইরান অপ্রত্যাশিত পদক্ষেপ হিসেবে বিভিন্ন কৌশলগত স্থানে চাপ সৃষ্টি করবে। এ ক্ষেত্রে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাবেল মান্দেব প্রণালিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্র দাবি করেছে, উত্তেজনা বাড়লে এই প্রণালিতে কার্যকর হুমকি সৃষ্টি করার সামর্থ্য ও প্রস্তুতি উভয়ই ইরানের রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি নিয়েও সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি সেখানে কোনো ‘অবিবেচনাপ্রসূত’ পদক্ষেপ নেয়, তাহলে আরও একটি গুরুত্বপূর্ণ প্রণালিতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবেল মান্দেব প্রণালি দিয়ে প্রতিবছর বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ১২ শতাংশ এবং উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে সরবরাহকৃত অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ চলাচল করে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন