নেত্রকোণায় জ্বালানি তেলের সংকট: ক্রেতারা ভোগান্তিতে
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ২:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোণার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট এখনো স্বাভাবিক হয়নি।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না, যার ফলে ক্রেতারা কঠিন ভোগান্তির মুখে পড়েছেন। তেলের অপর্যাপ্ত সরবরাহের কারণে জেলা কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ফলে ক্রেতারা এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন তেল সংগ্রহের জন্য।
সমস্যার সমাধানে জেলা প্রশাসন ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে কেন্দুয়া পৌরশহরের হিমালয় ফিলিং স্টেশনে গেলে দেখা গেছে, ক্রেতারা তেলের জন্য দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করছেন। জেলার মোট ১৮টি ফিলিং স্টেশন রয়েছে। তবে তেল প্রাপ্তির অনিশ্চয়তা এবং অতিরিক্ত চাহিদার কারণে অনেক ক্রেতা বেশি পরিমাণে তেল কিনে রাখার চেষ্টা করছেন। স্বাভাবিক সরবরাহ থাকলেও তেলের সংকট দেখা দেয়ায় রেশনিং ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এছাড়া জেলার কিছু পাম্পে প্রতি গ্রাহককে ২০০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে। ক্রেতাদের ভিড় সামাল দিতে জেলা পুলিশও সহায়তা করছে।
১২৫ বার পড়া হয়েছে