সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: রেলক্রসিং কর্মী মোঃ হেলাল গ্রেফতার

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় র‌্যাব-১১ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ফ্লাইওভারের নিচের রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান মোঃ হেলালকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ মার্চ দিবাগত রাত (২২ মার্চ) কুমিল্লার পদুয়ার বাজারের ফ্লাইওভারের নিচে অবস্থিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাস ‘মামুন স্পেশাল’ ও ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে বাসে থাকা ১২ জন নিহত হয় এবং ২৪ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

ঘটনার সময় রেলক্রসিং-এর গেটম্যান মোঃ হেলাল দায়িত্বে থাকা সত্ত্বেও গেট বন্ধ না করার কারণে দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা’র খালা শেফালী আক্তার লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০১, তারিখ-২৩/০৩/২০২৬, ধারাঃ ৩০৪ক/৩৩৮/৪২৭ পেনাল কোড, ১৮৬০।

র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মার্চ রাতেই বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে মোঃ হেলালকে গ্রেফতার করা হয়। তিনি বুড়িচং উপজেলার কোদালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ হেলাল তার দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে জেলার লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকার কারওয়ান বাজার মিডিয়া সেল থেকেও র‌্যাব এই ঘটনার বিষয়ে ব্রিফ দিয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন