সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বিস্ফোরণ: বোমা বানাতে গিয়ে মাদ্রাসা ছাত্র আহত, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৪:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মো. মতিউর রহমান মোল্লা (২৫) নামে এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার মুখমণ্ডল, ডান হাত ও আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত মতিউর রহমান মোল্লা নিলফা বাজার এলাকার মোস্তাক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় মতিউর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পুলিশি পাহারায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মতিউরের বাবা মোস্তাক মোল্লা বলেন, তার ছেলে গোপালগঞ্জের ভেন্নাবাড়ি মাদ্রাসায় পড়াশোনা করত এবং পড়ালেখায় মনোযোগী ছিল। এ ধরনের কর্মকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।

অন্যদিকে, আহতের স্বজনদের দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে আতশবাজি তৈরির সময় দুর্ঘটনাটি ঘটে। তবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অসীম কুমার ধর জানান, ক্ষতের ধরন দেখে এটি আতশবাজির বিস্ফোরণ বলে মনে হচ্ছে না; বরং ককটেল বা হাতবোমার মতো বিস্ফোরক হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন