সর্বশেষ

জাতীয়

ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশজুড়ে খুলছে সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস-আদালতের কার্যক্রম।

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গতকাল সোমবার (২৩ মার্চ) থেকেই ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গত ২১ মার্চ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

এদিকে ঈদকে কেন্দ্র করে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন