সর্বশেষ

জাতীয়

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বারিধারা এলাকা থেকে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালায়। এসময় ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। তবে কয়েক দিনের মধ্যেই তিনি জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং পরবর্তীতে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

২০০৭ সালে তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অবসর গ্রহণের পর তিনি ঢাকায় ট্রাভেল এজেন্সি ও রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন। তার বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটসহ দুর্নীতি দমন কমিশনের একাধিক মামলার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে তার আটকের খবরে ফেনীর সোনাগাজী বাজার এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, তিনি বিগত সরকারের প্রভাবশালী অংশ ছিলেন এবং তার নেতৃত্বে বিরোধী নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন