সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উদযাপনকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাফফর হোসেন। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের স্মৃতিচারণা ও মতামত তুলে ধরেন।

বক্তাদের মধ্যে ছিলেন ১৯৮৫ সালের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল জলিল, ১৯৮৪ সালের এ.কে. কিবরিয়া স্বপন, ১৯৭৮ সালের মোহাম্মদ শামীম, সৈয়দ মুন্নাফ হোসেন খসরু ও ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, ১৯৯৩ সালের আব্দুল আউয়াল নান্না, ১৯৯৭ সালের হাসানুল বান্না, ১৯৯০ সালের মাসুদুর রহমান মুকুল এবং ২০১৮ সালের মো. আব্দুল আলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল জলিল।

আলোচনা সভায় বক্তারা জানান, আগামী ডিসেম্বর মাসে বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহৎ পরিসরে জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। এ লক্ষ্যে অনুষ্ঠানটির দিন-তারিখ নির্ধারণে সকল প্রাক্তন শিক্ষার্থীর মতামত আহ্বান করা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে সবার অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন