সারাদেশ
পর্যটন নগরী সিলেটের জাফলং এলাকায় প্রকাশ্যে মদ্যপানের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেখানে তিন নারীকে খোলামেলা পরিবেশে মদ পান করতে দেখা যায়।
জাফলংয়ে প্রকাশ্যে মদপানে বাধা, সাংবাদিকের ওপর আক্রমণ
রাজু বিশ্বাস, গোয়াইনঘাট, সিলেট
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পর্যটন নগরী সিলেটের জাফলং এলাকায় প্রকাশ্যে মদ্যপানের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেখানে তিন নারীকে খোলামেলা পরিবেশে মদ পান করতে দেখা যায়।
ঘটনাটি সিলেটি নিউজের সাংবাদিক আব্দুল খলিদের ক্যামেরায় ধারণ হলে তিনি তাদের প্রকাশ্যে মদ্যপান থেকে বিরত থাকতে অনুরোধ জানান। এ সময় ওই নারীরা দাবি করেন, চোরাচালানের মালামাল আটক হওয়ায় মানসিক চাপে তারা মদ্যপান করছিলেন।
এদিকে ভিডিও ধারণের সময় হঠাৎ এক অজ্ঞাত ব্যক্তি এসে সাংবাদিককে বাধা দেন। একপর্যায়ে তিনি আক্রমণাত্মক আচরণ শুরু করেন বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। জাফলং এলাকার বিশিষ্টজনেরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
২৬৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর