সারাদেশ
গাইবান্ধা জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে পাম্প মালিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি সভা
কায়সার প্লাবন, গাইবান্ধা
সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে পাম্প মালিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভায় তিনি পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, জেলায় জ্বালানি তেলের সরবরাহ কোনোভাবেই বিঘ্নিত হওয়া চলবে না এবং তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, অবৈধভাবে তেল মজুদ করা বা অতিরিক্ত দামে বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীকে টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন