সারাদেশ
নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান সোমবার বিকেলে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরতি যাত্রা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালী লঞ্চঘাটে আকস্মিক সফর করেন।
পটুয়াখালী লঞ্চঘাটে আকস্মিক পরিদর্শন, কম ভাড়া ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ
মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী
সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ৩:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান সোমবার বিকেলে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরতি যাত্রা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালী লঞ্চঘাটে আকস্মিক সফর করেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় লঞ্চগুলোতে প্রায় ১০ শতাংশ কম ভাড়া নেওয়া হচ্ছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক। এছাড়া নদী বন্দর এলাকায় পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নদী বন্দরের সামনে জেগে ওঠা চর আগামী ৭ এপ্রিলের মধ্যে অপসারণের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, নদী বন্দর কর্মকর্তা জাকি শাহরিয়ারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৩৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন