সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে রায়হান (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু রায়হান মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, শিশু রায়হান প্রায় তিন বছর ধরে তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করছিল।

দুপুরে অসাবধানতাবশত রায়হান প্রতিবেশী কুটু শেখের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়।ঘটনাটি দেখে আশপাশের অন্য শিশুরা চিৎকার করলে পরিবারের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে পানিতে ডুবে রায়হানের মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন