সর্বশেষ

জাতীয়

স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি সম্পন্ন করলো নতুনধারা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ লেখা কর্মসূচি সম্পন্ন করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।

২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩ দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, নতুন প্রজন্ম মানে দেশপ্রেমিক শিক্ষার্থী সমাজ, যারা স্বাধীনতা-লালসবুজ পতাকা এবং একাত্তরের বীরত্বগাঁথা ধারণ করে।

তিনি আরও বলেন, যারা ‘মুক্তিযোদ্ধারা গাদ্দার’ লিখে স্বাধীনতার চেতনায় লাঞ্ছিত করছে, তাদের কোনো ছাড় দেয়া হবে না। এই কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, মতিঝিল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরসহ দেশের ২০০-এর বেশি স্থানে স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ লেখা হয়েছে।

নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। মোমিন মেহেদী বলেন, জুলাই আন্দোলনের নামে দেশবিরোধী অপরাধীদের আইনীভাবে শাস্তি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, নতুনধারা বাংলাদেশ ২০১২ সালে আত্মপ্রকাশ করে, জুতা মিছিল, ঝাড়–মিছিল, তরকারি মিছিল, চুলা মিছিল, ব্ল্যাক র‌্যালীসহ দুই হাজারেরও বেশি কর্মসূচি সম্পন্ন করেছে। ২০১৭, ২০২২ ও ২০২৫ সালে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করলেও ষড়যন্ত্রের কারণে তা থেকে বঞ্চিত হয়েছে।

নতুনধারার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম জানান, ২০২৫ সালে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও এখনো কোনো উত্তর পাওয়া যায়নি; তাই উচ্চ আদালতের মাধ্যমে রিট করার প্রস্তুতি চলছে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন