সারাদেশ
কুড়িগ্রামে জ্বালানি তেলের তীব্র সংকটে মানুষজন ও পরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন। জেলার ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ অনিয়মিত হওয়ায় পেট্রোল ও অকটেনের ঘাটতি দেখা দিয়েছে। দৈনিক চাহিদার বিপরীতে মাত্র অল্প পরিমাণ জ্বালানি সরবরাহ হচ্ছে।
কুড়িগ্রামে তীব্র জ্বালানি সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে জ্বালানি তেলের তীব্র সংকটে মানুষজন ও পরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন। জেলার ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ অনিয়মিত হওয়ায় পেট্রোল ও অকটেনের ঘাটতি দেখা দিয়েছে। দৈনিক চাহিদার বিপরীতে মাত্র অল্প পরিমাণ জ্বালানি সরবরাহ হচ্ছে।
জেলা প্রশাসনের কঠোর নজরদারিতে ফিলিং স্টেশনগুলো মনিটরিং করা হচ্ছে। তবে ঈদের ছুটিতে সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
অনেক ক্রেতা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। মোটর সাইকেল চালকরা জানান, ৪–৫ ঘণ্টা অপেক্ষা করে ২০০–৩০০ টাকার পেট্রোল পেতেও সমস্যা হচ্ছে।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে মনিটরিং টিম নিয়মিত ফিলিং স্টেশন পরিদর্শন করছেন। জ্বালানি সংকট দূর করতে প্রশাসন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করছে।
১২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন