সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ নিহত, দুই গেইটম্যানের বিরুদ্ধে মামলা

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় দুই গেইটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালার বাড়িতে থাকা শেফালী আক্তার।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসীমউদ্দীন জানান, নিহতদের মৃত্যুর জন্য দায়িত্বে অবহেলার অভিযোগে বাংলাদেশ দণ্ডবিধি ৩০৪ ধারার ক অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

দুর্ঘটনায় আহত সোহেল রানার স্ত্রী ও মেয়ে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও আহতরা অভিযোগ করেছেন, ট্রেন আসার সময় গেইটসমূহ সময়মতো বন্ধ না হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর দুই গেইটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন