সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার হেমন্তগঞ্জ এলাকার কেওয়ারজোড় ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্রামের নজির গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত হন।

আহতদের মধ্যে নজির গ্রুপের ২১ জন রয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০)-কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পাঁচজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে হেমন্তগঞ্জের লাউকুড়ার মাঠে এ উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কাটখাল পুলিশ ফাঁড়ি ও মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে তিনি জানান।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন