সারাদেশ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়ন থেকে এক সন্তানের জননী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
গোয়াইনঘাটে এক সন্তানের জননী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট (সিলেট)
সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়ন থেকে এক সন্তানের জননী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
নিখোঁজ ওই নারী ফতেপুর ইউনিয়নের বড় গুল পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালান, তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নারীর কোলে একটি শিশু সন্তান রয়েছে। এ কারণে পরিবারের উদ্বেগ আরও বেড়ে গেছে।
নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার কামিজ ও গোলাপি হিজাব (ছবির মতো)।
কোনো সহৃদয় ব্যক্তি যদি তাঁর সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একটি ছোট তথ্যও একটি পরিবারকে তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দিতে পারে।
১৩৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন