সর্বশেষ

আন্তর্জাতিক

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্যে জরুরি ‘কোবরা’ বৈঠক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রভাবে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে চ্যান্সেলর অব দ্য এক্সচেকার (অর্থমন্ত্রী) র‍্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ড-এর গভর্নর অ্যান্ড্রু বেইলি উপস্থিত থাকবেন।

ইরান হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেওয়ার অজুহাতে দেশটির বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি বাস্তবায়ন করেন, তবে তারা পারস্য উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় পাল্টা আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে বৈশ্বিক আর্থিক বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, উদ্ভূত পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্য। আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ওপর উচ্চ নির্ভরতা, দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি এবং সরকারি কোষাগারের চাপের কারণে আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশটির সরকারি বন্ডের দর দ্রুত কমছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ‘কোবরা’ বৈঠকে যুদ্ধের সম্ভাব্য প্রভাব—বিশেষ করে সাধারণ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক চাপ, জ্বালানি নিরাপত্তা, শিল্প উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া—নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ড-ও অংশ নেবেন।

অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস জানিয়েছেন, ব্রিটিশ অর্থনীতিতে যুদ্ধের প্রভাব এখনই নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। সাধারণ মানুষের জন্য বড় ধরনের ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার দাবি উঠলেও তা আপাতত নাকচ করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় লক্ষ্যভিত্তিক কিছু সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন