সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে সর্বসাধারণের সঙ্গে এমপি'র ঈদ শুভেচ্ছা বিনিময়

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৮:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

পবিত্র ঈদের দিন শনিবার (২১ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এর আগে সকালে তিনি মুকসুদপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, নিজ বাড়ি কাশিয়ানী উপজেলার পশ্চিম মাঝগাতী গ্রাম, কাশিয়ানী উপজেলা সদরের জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, গোপালগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সামসুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রোমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন