সর্বশেষ

সারাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে ঘুরতে গিয়ে ৪ জনের মৃত্যু

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুতে ঈদের দিনে ঘুরতে আসা মানুষের প্রচণ্ড ভিড়ে সেতুটি উল্টে গিয়ে সহোদর ভাই-বোনসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে তৈরি একটি ভাসমান সেতুর মাধ্যমে চরের সঙ্গে যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা করে পৌর কর্তৃপক্ষ। ঈদের দিন হওয়ায় সেখানে ঘুরতে আসা মানুষের প্রচণ্ড ভিড় জমে।

বিকেলের দিকে অতিরিক্ত মানুষের চাপে ভাসমান সেতুটি উল্টে গিয়ে মাঝখান থেকে ভেঙে পড়ে এবং সেতুর ওপর থাকা মানুষজন পানিতে পড়ে যায়। এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা খাদিজা, আব্দুল মোতালেব, মায়ামনি ও আবিরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন