সর্বশেষ

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার পিকআপচালক ইব্রাহিম মিয়া, কিশোরগঞ্জের আছমা আক্তার এবং তার ছেলে সজিব (১২)। অপর এক ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আছমা আক্তারের স্বামী।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের মধ্যে সংঘর্ষ হলে পিকআপটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। পরে সকাল ৯টার দিকে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পিকআপটি পড়ে থাকতে দেখে থানায় ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপের নিচে চাপা পড়ে থাকা চারজনের মরদেহ উদ্ধার করেন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন