ফেনীর রামপুরে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রামমুখী একটি লেনে সড়ক সংস্কার কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। তখন শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পেছনে মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহনের জট সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস ওই জটলায় ধাক্কা দিলে সংঘর্ষটি আরও ভয়াবহ রূপ নেয়।
দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
১২৮ বার পড়া হয়েছে