সর্বশেষ

সারাদেশ

মাগুরায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলাম (মিলন)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ মার্চ) ঈদের সন্ধ্যায় আনুমানিক রাত ৭টার দিকে শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার নাসিরুল ইসলাম (মিলন) মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাসিন্দা। তিনি গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নিজ গ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করছিলেন মিলন। এমন তথ্যের ভিত্তিতে শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন