সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে ঈদের প্রধান জামায়াত হবে সকাল ৮টায়

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। এ বছর এখানে ঈদের দুটি জামায়াত অনুষ্ঠিত হবে।

প্রথম জামায়াত শুরু হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী।

ঈদ জামাত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। এছাড়া, জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, ঈদ জামায়াতের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জামাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে।

চট্টগ্রাম মহানগরীর সর্ববৃহৎ এই ঈদ জামাতে প্রতিবছরের মতো এবারও ২০ থেকে ২৫ হাজার মুসল্লি অংশ নেবেন বলে জানানো হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন