সর্বশেষ

জাতীয়

কালশীর বেগুনটিলায় সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার কালশীর বেগুনটিলা, কুশিয়ারা: "ফর এনভায়রনমেন্ট এন্ড হিউম্যানিটি"—এই স্লোগানকে সামনে রেখে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা গ্রীন তাদের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ‘কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট ২’-এর আওতায় কালশীর বেগুনটিলা বস্তিতে ৩৫টি পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় এলাকার কয়েকশ সুবিধাবঞ্চিত মানুষ অংশ নেন। সংগঠনের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত যত্ন সহকারে ইফতার পরিবেশন করেন। আয়োজকদের মতে, কেবল খাদ্য বিতরণ নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

‘কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট ২’-এর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ঈদ উপহার বিতরণ। অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে চাল, ডাল, তেল, দুধ, সেমাই, চিনিসহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

সংগঠনের প্রতিনিধিরা বলেন, "আমরা বিশ্বাস করি, পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। এই ছোট উপহারগুলো হয়তো তাদের ঈদের আনন্দকে কিছুটা বাড়িয়ে দেবে।"

পুরো কার্যক্রমটি বাস্তবায়নে সংগঠনের তরুণ ও উদ্যমী স্বেচ্ছাসেবীরা নিরলস পরিশ্রম করেছেন। তারা নিজ হাতে প্যাকেট তৈরি থেকে শুরু করে সুশৃঙ্খলভাবে বিতরণের কাজ সম্পন্ন করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি ‘সেভ দ্যা গ্রীন’ তাদের সামাজিক উন্নয়নমূলক প্রজেক্টগুলো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সংগঠনটি মনে করে, তরুণ প্রজন্মের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে। সেই লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন