সর্বশেষ

জাতীয়

দীর্ঘ দেড় যুগ পর স্বদেশে ঈদ করছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ বছর তিনি লন্ডনে অবস্থান করায় দেশে ঈদ করা সম্ভব হয়নি। গত বছরের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি।

এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ বছর তিনি জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদের দিন সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত করবেন তিনি।

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের পরের দিন ঠাকুরগাঁও যাবেন বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নিজ এলাকা চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন।

ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। রাজধানীর গুলশান অ্যাভিনিউর বাসভবনে অবস্থান করে তিনি সরকারি জরুরি কাজ পরিচালনা করছেন এবং বিভিন্ন সিটি করপোরেশনের কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন। বিশেষ করে খাল খনন কর্মসূচি, নগর পরিচ্ছন্নতা এবং ঈদযাত্রার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে ফার্মারস কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে, যা চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন