সৌদি আরবে শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৭:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।
বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে এবার শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবের পাশাপাশি কাতার, তুরস্ক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াও নিজ নিজ দেশে ঈদের তারিখ নির্ধারণ করেছে। কাতারেও একই দিনে চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ৩০টি রোজা পূর্ণ করে শুক্রবার ঈদ উদযাপন করা হবে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, দেশটিতেও শুক্রবারই ঈদুল ফিতর উদযাপিত হবে।
অন্যদিকে সিঙ্গাপুর ভিন্ন পদ্ধতি অনুসরণ করে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।
তুরস্কে জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার ভিত্তিতে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এভাবে চাঁদ দেখা ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিন্নতার কারণে বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের তারিখে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে