সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগর যুবদলের সদস্য মুজিবুল হক মিলনের উদ্যোগে নগরীর অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টায় সিটি কলেজ হোস্টেল এলাকায় প্রায় ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বাকার কিনু।

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য নাফিজ ইমতিয়াজ ড্যানী, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, ১১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুব্রত রায় ও সদস্য সচিব রকিসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন