সর্বশেষ

সারাদেশ

পারিবারিক কলহে চাচির হাতে খুন হল আড়াই বছরের শিশু নুজাইফা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে আড়াই বছরের শিশু নুজাইফা আক্তার।

ঠিকমতো কথাও শেখেনি ছোট্ট এই শিশুটি, অথচ পরিবারের বড়দের দ্বন্দ্বের বলি হতে হলো তাকে। অভিযোগ উঠেছে, নিজের ছোট চাচি কল্পনা আক্তার (১৮) শ্বাসরোধ করে তাকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করেন।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুজাইফা ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুজাইফার মা প্রিয়া খাতুনের সঙ্গে তার ছোট জা কল্পনা আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ নৃশংস ঘটনা ঘটে।

বুধবার বিকেলের কোনো এক সময় কল্পনা আক্তার শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে নিজের ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে শিশুটির মরদেহ একটি গাছে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে তারা হতবাক হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার ধরন দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে তারা শিশুটির চাচি কল্পনা আক্তার ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে কল্পনা আক্তার ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করে বলে জানা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন