সর্বশেষ

সারাদেশ

সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ধানক্ষেত থেকে শাহাদাৎ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কেন্দ্রী হাওর এলাকার একটি বিলের পাশে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় উপস্থিত স্থানীয়রা মরদেহটি শাহাদাৎ বলে শনাক্ত করেন।

মরদেহের পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গলায় একটি কালো রঙের ক্রসবেল্ট ব্যাগ ছিল। সঙ্গে তিনটি মোবাইল ফোন পাওয়া গেছে। এছাড়া মাথার সামনে একটি বাঁশের লাঠি পড়ে থাকতে দেখা যায়। তবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন