সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ৭৮ দরিদ্র পরিবারের মাঝে ব্যাটারিচালিত ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে অসহায় ও দরিদ্র পরিবারের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৮টি পরিবারের মাঝে ব্যাটারিচালিত ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার বলাকৈড় গ্রামে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান বক্তা মাওলানা নাসির উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জে কে পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সিকদার কামাল, ব্যবসায়ী পাশান সিকদার, জে কে পলিমার ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, মানবসম্পদ ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিন, ব্যবসায়ী জোবায়ের রায়হান শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ২৮ জন ভ্যানচালকের হাতে ভ্যানের চাবি তুলে দেওয়া হয় এবং ৫০ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাসির উদ্দিন ভ্যানচালকদের সততার সঙ্গে যাত্রীদের সেবা দিয়ে হালাল উপার্জনের আহ্বান জানান এবং নিয়মিত নামাজ আদায়ের তাগিদ দেন। তিনি মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম—যেমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, বিনামূল্যে আল-খিদমাহ পানি সেবা প্রদান এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ—এর ভূয়সী প্রশংসা করেন।

এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান সিকদার কামাল বলেন, মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশন একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান, যা নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন