সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় এক চিকিৎসক ও এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) ভোররাতে শহরের কাটিয়া ও রসুলপুর গ্রাম থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় মন্দির সংলগ্ন নিজ বাসভবন থেকে ডা. সজীব দত্ত (২৭)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। সম্প্রতি লন্ডনে এফসিপিএস করার উদ্দেশ্যে গিয়ে কিছুদিন আগে দেশে ফিরে আসেন।

সজীবের বাবা তপন কুমার দত্ত জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে তার মা কাঞ্চন দত্ত পূজার জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, একই সময়ে শহরের কদমতলা বাজার সংলগ্ন রসুলপুর গ্রামে আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের শামসুদ্দীন সরদারের ছেলে।

জানা গেছে, রাজ্জাক রসুলপুর গ্রামের ‘ফাল্গুনী বস্ত্রালয়’-এ নৈশপ্রহরী ও কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই তার মরদেহ পাওয়া যায়। স্বজনদের দাবি, ভোররাতে তিনি সেহেরিও করেছিলেন। স্থানীয়রা ধারণা করছেন, পারিবারিক বা সাংসারিক কোনো জটিলতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন্স) সুশান্ত ঘোষ জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন