টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর (৫০), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে উমর ফারুক (৪৫) এবং একই উপজেলার বাউসী পপুলার এলাকার বাসিন্দা খোকন (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস নল্যা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে