সর্বশেষ

সারাদেশ

শ্রীপুরে যুবক হত্যা করে লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, গ্রেফতার ৬

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুরে এক যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা করার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্যও উদঘাটন করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ।

নিহত যুবকের নাম আতিকুর রহমান (২৩)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কামালপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

গ্রেফতাররা হলেন— ইমরান হাসান (২৪), টুটুল হাসান (২০), নাজমুল (৩৫), কামাল হোসেন (৩২), রুহানুল ইসলাম রুহান (২৩) ও আকবর (২৯)। তাদের গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার (১৭ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল চাঁন মিয়া জানান, নিহত আতিকুর রহমান প্রধান আসামি নাজমুলের পরিচালিত একটি সমিতি থেকে নিজের ও পরিবারের সদস্যদের নামে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন। পরে সেই ঋণ পরিশোধ না করে তিনি আত্মগোপনে চলে যান।

পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি আসামিরা আতিকুরের অবস্থান শনাক্ত করে তাকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় নাজমুলের বাড়িতে এনে আটক রাখে। ওই রাতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

পরবর্তীতে লাশ গুমের উদ্দেশ্যে কাঁঠাল পাতাভর্তি একটি বস্তায় মরদেহ ভরে এমসি বাজার-সাতখামাইর সড়কের সাইটালিয়া চৌরাস্তা সংলগ্ন গজারি বনে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে আসামিরা।

পরদিন ২৮ ফেব্রুয়ারি ভোরে স্থানীয়রা সড়কের পাশে পোড়া অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের সুরতহাল করে এবং গলায় কাপড় পেঁচানো ও দাগের চিহ্ন দেখতে পায়। মরদেহের আঙুল পুড়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি।

পরে মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারদের মধ্যে প্রধান আসামি ইমরান হাসান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন