সারাদেশ
নারায়ণগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব।
নারায়ণগঞ্জে ৮ হাজার পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির মিলনায়তনে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রায় ৮ হাজার পরিবারের মাঝে সেমাই, চিনি, পোলাও চাল, দুধ, আলু ও বিভিন্ন মসলাসহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন