সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ৬৮৭ পরিচ্ছন্নতাকর্মীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে নগদ অর্থ পেয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগরীর টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন পরিচ্ছন্নতাকর্মীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী কর্মীদের সুবিধার কথা বিবেচনা করে নগদ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছেন, যাতে তারা সহজেই ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। তিনি আরও জানান, সমাজের সকল স্তরের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্যে রোকন বলেন, তাদের তিনি সহকর্মী হিসেবে দেখেন এবং সবার সহযোগিতায় একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে চান।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র সহকারী সচিব এস এম মিকাইল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শিরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন