সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশভোলায় নৌপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কোস্টগার্ড
সাভারে শারমিন জাহানের রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড
ঈদে নিরাপদ যাত্রার প্রস্তুতি, তবে পাটুরিয়া ফেরি ঘাটে ঝুঁকি রয়েই গেছে
জলঢাকার কাঁঠালী ইউনিয়নে ভিজিডিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
উত্তেজনার মধ্যেও চট্টগ্রামে রেকর্ড সংখ্যক জ্বালানিবাহী জাহাজের ভিড়
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু
রাজস্ব ফাঁকিরোধে বেনাপোল কাস্টমসের কঠোর অবস্থান, ২ মাসে আদায় ৩ কোটি ৩৫ লাখ টাকা
সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ
লালমনিরহাটে এমপির নামে ভিজিএফ চালের ৩০% দাবি, কল রেকর্ড ফাঁস
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

জলঢাকার কাঁঠালী ইউনিয়নে ভিজিডিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মাহাবুবার রহমান মনি, নীলফামারী
মাহাবুবার রহমান মনি, নীলফামারী

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের বিরুদ্ধে ভিজিডিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

সোমবার সকাল ১১টার দিকে কাঁঠালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভিজিডিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। তাদের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া চালের ওজনে কম দেওয়ার মতো গুরুতর অভিযোগও ওঠে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্যানেল চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে প্যানেল চেয়ারম্যানের বিচারের দাবি তোলেন তারা।

এদিকে মানববন্ধন চলাকালে চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা গেছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন