সারাদেশ
ঝিনাইদহে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
এইচ এম ইমরান, ঝিনাইদহ
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই মানববন্ধনে ক্যাবের সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরসহ অন্যান্য সদস্যরা বক্তব্য দেন।
বক্তারা জানান, অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ার ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তারা প্রশাসনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে আরও তদারকির দাবি জানান।
১৭৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর